1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
লিটল ম্যাগাজিন সম্মাননা পেলেন ৮ সম্পাদক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

লিটল ম্যাগাজিন সম্মাননা পেলেন ৮ সম্পাদক

আজকের কাগজবিডি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২ ২:১৫ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশে বিভিন্ন সময়ে প্রকাশিত ছোটকাগজ নিয়ে প্রদর্শনীসহ গুরুত্বপূর্ণ ছোটকাগজকে সম্মাননা জানানোর জন্য ‘লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা-২০২২’ আয়োজন করেছে।

এ উপলক্ষে ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে লিটল ম্যাগাজিন সম্মননা প্রদান ও সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এ বছর ৮ সম্পাদককে লিটল ম্যাগাজিন সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন: শহীদ ইকবাল সম্পাদিত ‘চিহ্ন’; আবদুল মান্নান স্বপন সম্পাদিত ‘ধমনি’; এজাজ ইউসুফী সম্পাদিত ‘লিরিক’; মিজানুর রহমান নাসিম সম্পাদিত ‘মননরেখা’ এবং ওবায়েদ আকাশ সম্পাদিত ‘শালুক’।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে ৩টি লিটল ম্যাগাজিনকে সম্মাননার জন্য নির্বাচন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি রাজশাহী থেকে প্রকাশিত আসাদ সরকার সম্পাদিত ‘মহাকালগড়’; জেলা শিল্পকলা একাডেমি সিলেট থেকে প্রকাশিত অসিত বরণ দাশ গুপ্ত সম্পাদিত ‘সুরমাকপোত’ এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘আরণ্যক’।

লিটল ম্যাগাজিন নির্বাচনের দায়িত্ব পালন করেছেন লেখক-গবেষক মফিদুল হক, অনুবাদক ও সাহিত্যিক অধ্যাপক আবদুস সেলিম, কবি ও অধ্যাপক খালেদ হোসাইন।

সম্মাননা হিসেবে কেন্দ্রীয় ৫টি লিটল ম্যাগ সম্পাদককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচিত ৩টি লিটল ম্যাগাজিন সম্পাদককে পাঁচিশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও কথাশিল্পী সৈকত হাবিব। আলোচক ছিলেন আমিনুর রহমান সুলতান ও অনিকেত শামীম।

কবি সৌম্য সালেকের সঞ্চালনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে ও শেষে একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনায় ‘শুভেচ্ছা ভালোবাসা’ ও ‘সহজ মানুষ’ অনুষ্ঠিত হয়। লিটল ম্যাগাজিনের ৮ শতাধিক সংখ্যা নিয়ে ১-৭ ফেব্রুয়ারি জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

এই বিভাগের আরো খবর