1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইলো, জানজিল'স সুজ কতৃপক্ষ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইলো, জানজিল’স সুজ কতৃপক্ষ

ইয়াছিন মোল্লা, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫ ৪:১৫ পিএম
শেয়ার করুন

ছবি তোলাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের হেনস্তা এবং হামলার ঘটনায় শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছে পুরান ঢাকায় অবস্থিত তানজিল’স সুজ নামের একটি জুতার শো-রুম কতৃপক্ষ। জানা যায় গত ২৩ মে রবিবার রাত ৯:৩০ মিনিটে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের কয়েকজন শিক্ষার্থী জুতা ক্রয়ের উদ্দেশ্যে তানজিল’স শো-রুমে যায় এবং কিছু ছবি তোলে। এ ঘটনাকে কেন্দ্র করে শো-রুমের মালিক মোঃ ইমরান খান এবং দোকানে থাকা সেলসম্যানরা শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। ঘটনা জানতে পেরে দোকানের সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী দোকানে ব্যানারটি ছিড়ে ফেলে পরে প্রশাসন এবং কলেজের সিনিয়রদের ন্যায় বিচারের আশ্বাসে তারা সেখান থেকে সরে যায়।

এ ঘটনায় কলেজে অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় সোহরাওয়ার্দী কলেজ পরিবার নামে একটি গ্রুপের পোস্টে সাধারণ শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানায় এবং প্রশাসনকে সাথে নিয়ে মালিক কতৃপক্ষ সাথে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। তারই পরিপ্রেক্ষিতে আজ ১১:৩০ মিনিটের দিকে তানজিল’স শো-রুমের কতৃপক্ষকে ডাকা হয় এবং তারা অধ্যক্ষের কার্যলয়ে এসে তাদের ভুল স্বীকার করে আহত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চায়। এবং পরবর্তীতে এমন ভুল কখনো হবেনা উল্লেখ করে অঙ্গীকার নামায় সাক্ষর করে।

অধ্যক্ষের কার্যলয় থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় তানজিল’স শো-রুম কতৃপক্ষ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা বলেন, ঐদিনের ঘটনাটি আসলে ভুল বুঝাবুঝির কারণে হয়েছিল। এমন ঘটনা আর কখনো ঘটবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছি। এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেছি। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা প্রশ্নের জবাবে মালিক কতৃপক্ষ বলেন, আমরা তাদের ছাঁটাই করে দিব। ভালো শিক্ষিত লোক নিব যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে।

এবিষয়ে হামলার স্বীকার শিক্ষার্থীরা বলেন, আমাদের অধ্যক্ষ আমাদের অভিভাবক তিনি যেভাবে বলেছে আমরা সেভাবেই মেনে নিয়েছি। তারা ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। পাশাপাশি ভবিষ্যতে যাতে কারো সাথে এমন ঘটনা না ঘটায় সে বিষয়ে সতর্ক করে দিয়েছি।

এই বিভাগের আরো খবর