1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হাতীবান্ধায় বেসরকারিভাবে ফলাফল প্রকাশ - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হাতীবান্ধায় বেসরকারিভাবে ফলাফল প্রকাশ

রুমন হোসেন জিলহজ্ব
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ১০:১৩ এএম
শেয়ার করুন

হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করলেন নির্বাচন কমিশন।

তথ্য মতে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী অংশগ্রহণ করেছেন তারমধ্যে মোঃ লিয়াকত হোসেন বাচ্চু (কাপ পিরিচ কে) উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করেছে। তিনি মোট ভোট পেয়েছেন ৩৪,৯০৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মশিউর রহমান (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৩,৪৮১ ভোট। ১৪ শত ২২ ভোট বেশি পেয়ে লিয়াকত হোসেন বাচ্চু  বেসরকারি ভাবে নির্বাচিত হন।

ভাইস চেয়ারম্যান পদে  ৭ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে মোঃ আলাউদ্দিন মিয়া (মাইক) প্রতীক কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি মোট ভোট পেয়েছেন ২১১০০।

অপরদিকে ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে মোছাঃ শারমিন সুলতানা সাথী (কলস) প্রতীক কে বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তিনি ভোট পেয়েছেন ৪২৯৭১।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মোছাঃ মাকতুফা রহমান বেলী, (ফুলবল) প্রতীক নিয়ে নির্বাচন করে ২৩,৮৩০ ভোট পেয়েছে।
অর্থাৎ ১৯,০৯১ বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয় মোছাঃ শারমিন সুলতানা সাথী।

দেশের ষষ্ঠ উপজেলা নির্বাচনের আজ ছিলো প্রথম ধাপ। প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ সুসম্পন্ন হয়েছে। এর মধ্যে ২২টিতে ইভিএমে ও বাকিগুলোতে ব্যালটে মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

হাতীবান্ধা উপজেলায় ১২টি ইউনিয়ন, মোট ভোটার ২ লক্ষ ২ হাজার ২শত ১৩। তার মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ১ হাজার ৫ শত ৮৮ এবং মহিলা ১ লক্ষ ৬ শত ২৫। মোট ভোটকেন্দ্র ৭২টি এবং ৫ শত ৩৯টি ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এসব ভোটকেন্দ্রে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছিলো।

এই বিভাগের আরো খবর