1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সখীপুরে একদিনে তিনটি অপমৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

সখীপুরে একদিনে তিনটি অপমৃত্যু

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৮:৫৬ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় একইদিনে তিনটি অপমৃত্যুর ঘটনা ঘটে।একইদিনে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক,সনাতন ধর্মাবলম্বীর একজন ফাঁসিতে ঝুলে এবং অপরজন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১এপ্রিল)উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব মৃত্যুর ঘটনা ঘটে।দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী উত্তর পাড়া এলাকায় শাহআলমের ছেলে সিয়াম (১৮) বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিহত হয়।এ-সময় তিনি বাড়ির পাশে জমিতে কাজ করার সময় অসাবধানতাবশত পোল্ট্রি ফার্মের সংযোগ তারে জড়িয়ে মৃত্যু হয়।একই এলাকায় রাস্তায় বিকেল আনুমানিক ৫ টার দিকে পথচারীরা যাদবপুর ইউনিয়নের ঘেচুয়া চাপড়ার পাড় এলাকার হারেছ আলীর স্ত্রী জমেলা আক্তার (৫৫)লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে।নিহতের স্বজনরা জানান,দেওবাড়ী এলাকায় মেয়ের বাড়ি থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে নলুয়া সংযোগ সড়কের মাঝামাঝি স্থানে মারা যায়।পুলিশ জানায়,ঐ মহিলার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই ।তার নাক দিয়ে সামান্য রক্ত বের হয়েছে।তবে সেটা কি কারণে তা জানা যায়নি। অপরদিকে গত রাতে কোন একসময়ে সকলের অজান্তে হাতিবান্ধা ইউনিয়নের টেঁকি পাড়া মোহন চন্দ্র সরকারের ছেলে সাধন চন্দ্র সরকার(৪১)বাড়ির পাশে আম গাছে গামছা পেচিঁয়ে আত্মহত্যা করে।এসব পৃথক পৃথক ঘটনায় লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে।

এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো হেলাল উদ্দিন বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।তিনি আরও জানান আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *