
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপির আয়োজনে সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু’র নের্তৃত্বে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে দিবসটি উপলক্ষে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মুক্ত মঞ্চে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সদস্য মাহমুদুস সালেহীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকলেসুর রহমান মুকুল, সহ সভাপতি জয়নাল আবেদীন,মিজানুর রহমান চৌধুরী,আব্দুল কাহার মাষ্টার,বদিউজ্জামান মাস্টার,আই হাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লুৎফর রহমান মাস্টার,শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সস্পাদক ইসমাইল হোসেন ,উপজেলা কৃষক দলের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ,জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি তাইফুর রহমান,যুবদলের আহবায়ক আকতার হোসেন,হাসনাত রেজা,ছাত্রদল কলেজ শাখার সাধারন সম্পাদক তুহিন রেজা প্রমূখ।