1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘চোখের বদলে চোখ’ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুবলীগ সম্পাদক নিখিলের ভাইসহ দুইজন কারাগারে ‘প্রাথমিকের বঞ্চিতদের রোববারের মধ্যে নিয়োগপত্র দিতে হবে’ ‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে একদিনে আরও তিন মৃত্যু, মোট ১০৮৭ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক বদলাচ্ছে পুলিশের বিশেষ ২ ইউনিটের নাম ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, রাড্ডায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

‘চোখের বদলে চোখ’ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৯:২১ পিএম
শেয়ার করুন

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা করেছে। সোমবার থেকে কার্যকর হওয়া এ ঘোষণার ফলে লোহিত সাগর ও বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ‘নৌ অবরোধ’ কার্যকর করা হচ্ছে। তাদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরব যে ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ’ আরোপ করেছে, তার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব।

বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় ৭ শতাংশ কমে যেতে পারে। কারণ, সৌদি আরবের অধিকাংশ তেল রপ্তানি এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে। এর আগে উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ইতোমধ্যে প্রায় ১০ শতাংশ কমেছে।

সূত্র: আল-জাজিরা

এই বিভাগের আরো খবর