1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক-৪ নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৮:৩৩ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার উপজেলার তেঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন (৯২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তেঘরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

বুধবার বাদ আসর মরহুম বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৫টায় তাঁর নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা সহযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, সহযোদ্ধা ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

এই বিভাগের আরো খবর