1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার - আজকের কাগজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দাম বাড়ছে না গ্যাসের, জানাল জ্বালানি মন্ত্রণালয় রুয়েট ডিবেট ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াতের সিংগাইর উপজেলা শাখা আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‘আয়নাঘরে’ যারা দেয়াল টেনেছে তাদের বিচারের আওতায় আনছি: চিফ প্রসিকিউটর মায়ের বকুনি থেকে বাঁচতে ট্রেনে শত কিলোমিটার পাড়ি দিল দুই শিশু জঙ্গিদের হানি ট্র্যাপ, ঝাড়খণ্ড থেকে নারী গ্রেপ্তার! ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী সন্তানের মারধরে আহত বৃদ্ধা মা, বিচার চেয়ে থানায় পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তোহা আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৯:০৮ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার উপজেলায় আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও নির্ভুল রোগ নির্ণয় সেবার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টায় উপজেলা সদরের হাসপাতাল রোডস্থ বারাকা কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুহা. রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সময়ে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় মানসম্মত চিকিৎসাসেবার অন্যতম পূর্বশর্ত। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এমন একটি ডায়াগনস্টিক সেন্টার সাপাহারবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এবং গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন।

নাসির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রায়হান আলী বলেন, “আধুনিক চিকিৎসা প্রযুক্তি, উন্নত মানের যন্ত্রপাতি এবং দক্ষ জনবলের সমন্বয়ে সাপাহারসহ আশপাশের এলাকার মানুষের জন্য নির্ভুল, নির্ভরযোগ্য ও মানসম্মত রোগ নির্ণয় সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের আস্থা ও সেবার মান বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠি শেষে অতিথিরা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং নতুন এই ডায়াগনস্টিক সেন্টারের সফলতা কামনা করেন।

এই বিভাগের আরো খবর