1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৯:২৫ পিএম
শেয়ার করুন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শফিক আহমেদের ছেলে মাহবুব শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত সময়ে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী ছিলেন শফিক আহমেদ। দীর্ঘদিন ঘরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। সবশেষ শনিবার (১১ এপ্রিল) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

সাবেক এই আইনমন্ত্রী ১৯৬৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ১৯৮৯ সালে আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। পরবর্তীতে ১৯৯৯ থেকে ২০০০ এবং ২০০৮ থেকে ২০০৯ সাল মেয়াদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়াও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ছিলেন শফিক আহমেদ।

কর্মজীবনের শুরুতে ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগে খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। পরবর্তীতে ১৯৭৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত সিটি ল’ কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য ও আইন বিভাগের পরীক্ষকও ছিলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ।

এই বিভাগের আরো খবর