1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সারাদেশে তিনদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী মনিরুজ্জামান, উচ্ছ্বসিত এলাকাবাসী সেন্টমার্টিনে খেলাধুলায় ভাটা, হতাশায় স্থানীয় খেলোয়াড়েরা চৌদ্দগ্রামে মাটির নিচে একটি মর্টার শেল সদৃশ লোহার বস্তু পুলিশ উদ্ধার করেছে জাতীয় লিগ: মেহরবের সেঞ্চুরি ও নাসুমের পাঁচ উইকেট গাজীপুর-সাভারের ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা মানিকগঞ্জে জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা হিলিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত অটোরিকশায় সরকারের নতুন বিধিমালা, নিবন্ধন শুরু সোমবার খারাপ ফলের শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী সারাদেশে তিনদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

সারাদেশে তিনদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৫:৩৮ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে গ্যাস সরবরাহ কম থাকবে। এ সময়ে সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের সরবরাহ কমবে।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। টার্মিনালটির রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্রিডে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে।
এর প্রভাবে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্প চাপের সমস্যায় পড়তে পারেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

এই বিভাগের আরো খবর