1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিইসিকে দেওয়া চিঠিতে যা জানাল জাতীয় পার্টি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সিইসিকে দেওয়া চিঠিতে যা জানাল জাতীয় পার্টি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ১১:৫৭ এএম
শেয়ার করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অংশ হয়ে ভোট করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর লেখা এক চিঠিতে তিনি এ কথা জানান।

সিইসিকে লেখা চিঠিতে রওশন এরশাদ জানান, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিয়েছে জাতীয় পার্টি। সেই ধারাবাহিকতায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি। পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন।

দলীয় প্রতীক লাঙ্গল ছাড়াও ভোটে অংশ নেওয়ার কথা জানিয়ে রওশন এরশাদ আরও জানান, এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় নিতে সিইসির প্রতি অনুরোধ জানান তিনি।

তবে সংলাপ ছাড়া জাপা আগামী নির্বাচনে অংশ নেবে কি না, তা দুই-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

আজ শনিবার সংবাদমাধ্যমকে মুজিবুল হক চুন্নু বলেন, ‘এখন পর্যন্ত ডায়ালগের কোনো লক্ষণ দেখা যায়নি। বিএনপিও ডায়ালগের ব্যাপারে স্পষ্টভাবে তেমন কিছু বলেনি। সরকারি দলও ডায়ালগের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। এ রকম একটি অবস্থায় নির্বাচনে আমরা যাব কি না, এ প্রশ্নটা এখন দাঁড়িয়েছে। আমরা দু-এক ‍দিনের মধ্যে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

এই বিভাগের আরো খবর