1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি, ৮ আগস্ট পর্যন্ত স্থগিত পরিকল্পিত লোডশেডিং - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি, ৮ আগস্ট পর্যন্ত স্থগিত পরিকল্পিত লোডশেডিং

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১০:০১ পিএম
শেয়ার করুন

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করতে আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় পূর্বনির্ধারিত পরিকল্পিত (রোস্টারভিত্তিক) লোডশেডিং সাময়িকভাবে স্থগিত করেছে সরকার। পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি এবং সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি কেন্দ্রসংলগ্ন এলাকাতেও স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ পর্যবেক্ষণ ও তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ বলেন, “গ্রীষ্মকালীন অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা এবং জাতীয় গ্রিডের ওপর চাপ থাকলেও এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিকল্পিত লোডশেডিং আপাতত স্থগিত রাখা হয়েছে। কোথাও অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক সমাধানের জন্য জরুরি টিম প্রস্তুত থাকবে।”

তিনি আরও বলেন, পরীক্ষার পুরো সময়জুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে জাতীয় গ্রিড শক্তিশালীকরণ প্রকল্পের কাজের কারণে বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিকল্পিত লোডশেডিং কার্যক্রম চালু ছিল। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ওই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এ সিদ্ধান্তে পরীক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেয়ে স্বস্তিতে পরীক্ষায় অংশ নিতে পারবে।

এই বিভাগের আরো খবর