1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সীমান্তে আটক দুই বাংলাদেশি, পতাকা বৈঠকে দেশে ফেরা - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

সীমান্তে আটক দুই বাংলাদেশি, পতাকা বৈঠকে দেশে ফেরা

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:১৩ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে আটক দুই বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে আন্তর্জাতিক সীমান্তে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
ফেরত আসা যুবকরা হলেন—নাগেশ্বরীর অষ্টাশির চর এলাকার ডুমুরদহ গ্রামের সোলেমান সরকার (৩৪) এবং ভূরুঙ্গামারীর দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদের আটক করে। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে বিজিবি তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়।
পরবর্তীতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩১/৭-এস সংলগ্ন শূন্যরেখায় অনুষ্ঠিত বৈঠক শেষে রাত ৮টার দিকে দুই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরত দুই যুবককে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাগেশ্বরী থানার ওসি অর্পণ কুমার দাস জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় বিজিবির উপস্থিতিতে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সীমান্তে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান দুই দেশের পারস্পরিক সমন্বয়ের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর