1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায়ের নির্দেশ - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায়ের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ৪:১৯ পিএম
শেয়ার করুন

সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার ইসলামি অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী শেখ আবদুললতিফ আল শেখ সবগুলো শাখায় দেশের বিভিন্ন স্থানে এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

গত রবিবার সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, উম আল-কুরা ক্যালেন্ডার অনুসারে সূর্য উঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলের মন্ত্রণালয়গুলোতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়েছে, সবগুলো মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা যাবে। তবে মাঠসংলগ্ন যেসব মসজিদে ঈদের নামাজ পড়ানো হয় না, সেখানে নামাজ আদায় করা যাবে না।

আল শেখ ঈদুল ফিতরের নামাজ আগে আদায় করার গুরুত্ব উল্লেখ করে বলেন, সংশ্লিষ্ট নামাজের মাঠ ও মসজিদগুলো প্রস্তুত থাকতে হবে। একইসঙ্গে পরিচ্ছন্নতা ও অন্যান্য ব্যবস্থাপনার বিষয়েও জোর দেওয়া হয়েছে যেন মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে।

এই বিভাগের আরো খবর