1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সোহরাওয়ার্দী কলেজ সাহিত্য পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার উত্তপ্ত বিতর্ক, সামলালেন খলিলুর রহমান শক্তিশালী গল্প থাকলে শাকিব ছাড়াই সিনেমা সম্ভব: হিমেল আশরাফ ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক

সোহরাওয়ার্দী কলেজ সাহিত্য পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১২:৫৬ পিএম
শেয়ার করুন
‎রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ‘সোহরাওয়ার্দী কলেজ সাহিত্য পরিষদ’ এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
‎আজ (১৫ই মে) বৃহস্পতিবার, কলেজটির উপাধ্যক্ষ, অধ্যাপক ড. ফরিদা ইয়াছমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী আল আমিন মোহ, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী এস. এম. সাবিক। এছাড়াও এই কমিটিতে সিনিয়র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী জুয়েল আজ্জম, যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন উচ্চমাধ্যমিক মানবিক বিভাগের শিক্ষার্থী মাহামুদ হাসান।
‎‎এ ছাড়াও উক্ত কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শামসুদ্দিন মিরাজ, জান্নাতুল ফেরদৌস, আবির হোসাইন, অভিক বিশ্বাস ও রুমা আক্তার প্রমুখ।
‎সংগঠনটির নব গঠিত কমিটির আহ্বায়ক আল আমিন মোহ জানায়, “মনের মাধুরী মিশিয়ে নিদারুণ অনুভূতি, স্বপ্ন আর ভাবনার শিল্পিত প্রকাশই সাহিত্য। সাহিত্য সমাজের আয়না। এই আয়নায় আমরা দেখতে পাই সমাজের সত্য, সৌন্দর্য, বিকৃতিসহ সবকিছুরই প্রতিচ্ছবি।
‎আজ আমাদের  সোহরাওয়ার্দী কলেজ সাহিত্য পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য — সুস্থ ও গঠনমূলক সাহিত্যচর্চা, মুক্ত চিন্তার প্রসার, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং নতুন লেখিয়েদের যথাযথ দিকনির্দেশনা ও প্রেরণা দেওয়া।
‎আমরা আশাবাদী, এই সাহিত্যচর্চার ধারাবাহিকতায় সোহরাওয়ার্দীর এই ছোট্ট ক্যাম্পাস থেকেই একদিন উঠে আসবে দেশ বরেণ্য কবি, লেখক এবং চিন্তাশীল মানুষ।
‎সবার ভালোবাসা, সহযোগিতা আর সক্রিয় অংশগ্রহণই পারে এই সংগঠনকে এগিয়ে নিতে। তাই ক্যাম্পাসের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সাহিত্যপ্রেমীদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।”
‎‎সংগঠনটির সদস্য সচিব এস.এম সাবিক জানায়, “ক্যাম্পাসের বহুদিনের প্রয়োজনীয় এবং আলোচিত সাহিত্য পরিষদের আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে।
‎এই সাহিত্য পরিষদ শুধু একটি সংগঠন নয়, বরং এটি এক প্রাণবন্ত পরিবার। যেখানে শুদ্ধ এবং সত্য সাহিত্যচর্চার মাধ্যমে ব্যক্তি ও জাতীয় সাহিত্যের উন্নয়ন হবে, আমাদের ক্যাম্পাস সাহিত্য পরিষদের মূল লক্ষ্য।”
‎‎উল্লেখ্য, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ ও সাহিত্যানুরাগী ড. কাকলী মুখোপাধ্যায়ের অনুমতিক্রমে ২০২৫ সালের জানুয়ারিতে সংগঠনটি শুভ যাত্রা শুরু করে। আজকের ঘোষিত এই আহ্বায়ক কমিটির আগামী তিন মাসের জন্য ঘোষণা করা হয়।
এই বিভাগের আরো খবর