1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্ত্রী পঞ্চম বিয়ে করায় স্বামীর আত্মহত্যা - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ভোটের সময়ের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত দীর্ঘ এক যুগ পর রুয়েটের নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ সন্তান হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি, ৮ আগস্ট পর্যন্ত স্থগিত পরিকল্পিত লোডশেডিং

স্ত্রী পঞ্চম বিয়ে করায় স্বামীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪ ১২:১৮ পিএম
শেয়ার করুন

স্ত্রী পঞ্চমবার বিয়ে করেছেন অভিযোগ তুলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক ব্যক্তি। কয়েকদিন হাসপাতালে চিকিৎসার মধ্যে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে।

নিহত ব্যক্তি ওই নারীর চতুর্থ স্বামী বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে স্ত্রীর পঞ্চমবারের মতো বিয়েই তার আত্মহত্যার কারণ ছিল, না কি অন্যকিছু; তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহত সুনীল লোহানী ওই নারীর চতুর্থ স্বামী। ২০১৮ সালে তারা বিয়ে করেছিলেন। পুলিশ ইন্সপেক্টর শৈলেন্দ্র সিং জাদোন সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, গত বছর তাদের সম্পর্কের অবনতি ঘটে। এরপর ওই নারী তার বাবা-মায়ের সাথে বসবাস শুরু করেন। স্বামী লোহানীর বিরুদ্ধে যৌতুক নিপীড়নের অভিযোগে মামলাও করেছিলেন ওই নারী।

পুলিশের ধারণা, তিনি (নিহত ব্যক্তি) সম্ভবত আদালতের মামলায় বিরক্ত হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নিয়েছিলেন।

আত্মহত্যার আগে লোহানী একটি ভিডিও শ্যুট করেছিলেন এবং একটি সুইসাইড নোট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন। যাতে বলা হয়,  স্ত্রী পঞ্চমবারের মতো বিয়ে করায় তিনি বিরক্ত হয়েছিলেন।

পঞ্চম বিয়ের বিষয়ে পুলিশ অফিসার জাডোন বলেন, পুলিশ বিষয়টি যাচাই করে দেখছে। পুলিশ জানিয়েছে, পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, লোহানী জুনি এলাকায় নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। সূত্র:এনডিটিভি

এই বিভাগের আরো খবর