1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বর্ণের তৈরি ২০০ কেজি বিশ্বের বৃহত্তম কোরআনের প্রদর্শনী - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

স্বর্ণের তৈরি ২০০ কেজি বিশ্বের বৃহত্তম কোরআনের প্রদর্শনী

আজকের কাগজবিডি অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ ১২:৫৬ পিএম
শেয়ার করুন

২০০ কেজি স্বর্ণের তৈরি বিশ্বের সর্ববৃহৎ পবিত্র কোরআনের কপি দুবাইয়ের এক্সপো ২০২০-এর প্রদর্শনীতে দেখা যাবে। আগামী ২৪ জানুয়ারি থেকে পাকিস্তান প্যাভিলিয়নে শিল্পী শাহিদ রাসামের তৈরি কোরআনের একটি অংশ প্রদর্শনীতে রাখা হবে। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম  খালিজ টাইমস এ খবর জানায়।

প্রতিবেদনে জানা যায়, অ্যালুমিনিয়াম ও স্বর্ণের প্রলেপ দেওয়া ক্যানভাসে কোরআনের সর্ববৃহৎ কপি খোদাই করেন আমিরাত প্রবাসী শিল্পী।ইসলামের ১৪ বছরের ইতিহাসে এবারই প্রথম কোরআনের এ ধরনের অনুলিপি খোদাই করা হয়। দুবাই এক্সপোতে পবিত্র কোরআনের সুরা আর রহমানের অনুলিপিটি থাকবে।

প্রথম বারের মতো অনুষ্ঠিতব্য এ ধরনের প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন পাকিস্তান প্রধানমন্ত্রীর বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আবদুল রাজাক দাউদ, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আফজাল মাহমুদ ও এক্সপো-এর উর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, কর্পোরেট কর্মকর্তারা।

পাকিস্তানী বংশোদ্ভূত আমিরাতের প্রবাসী শিল্পী শহিদ রাসাম কোরআনের বৃহত্তম কপি তৈরি করেন। অপূর্ব এ শৈল্পিক কাজে সহায়তা করেন দুবাই ভিত্তিক ব্যবসায়ী ইরফান মুস্তফা। তিনি বলেন, ‘ফ্রেম ছাড়া পবিত্র কোরআনের কপিটি দৈর্ঘ্য ৮.৫ ফুট লম্বা এবং প্রস্থে ৬.৫ ফুট। এর প্রতি পৃষ্ঠায় ১৫০ শব্দ থাকবে। আর মোট ৫৫০ পৃষ্ঠা হবে। ’

অনন্য শৈল্পিক কারুকার্য তৈরি করে রাসাম বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। পাঁচ বছর আগে তিনি এ প্রকল্প শুুরু করেন। আগামী মাসে শুরু হতে যাওয়া ছয় মাস ব্যাপী দুবাই এক্সপোতে তা প্রদর্শীত হবে। এর আগে রাসাম অ্যালুমিনিয়াম ও স্বর্ণের প্রলেপ দেওয়া প্লটে আল্লাহর ৯৯ নাম লিখে সবার নজর কাড়েন।

দুবাই এক্সপো ২০২০-এর আয়োজক হিসেবে ২০২০ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে ২০২১ সালের অক্টোবরে শুরু হয়। ২০২২ সালে ৩১ মার্চ আন্তর্জাতিক এ প্রদর্শনী শেষ হবে। শিল্প-সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির প্রদর্শনীতে বিশ্বের ১৯২টি দেশ অংশ নেবে।

সূত্র : খালিজ টাইমস

এই বিভাগের আরো খবর