1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করায় স্ত্রীকে গলা কেঁটে হত্যার অভিযোগ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ গাজার শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ড সংগ্রহ করলেন হামজা চৌধুরী পাবনায় ইজারাদারসহ দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তে পুলিশ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ উদ্দিন, আইনি বাধা দূর তাহসিফের বন্ধু কে এই দ্বীপ ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট আইনজীবীর কাছে ইয়াবা, স্ত্রীর কাছে হেরোইন—কুড়িগ্রামে গ্রেফতার ৩ নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, কারিগর গ্রেপ্তার ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো জামায়াত সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে: রিজভী

স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করায় স্ত্রীকে গলা কেঁটে হত্যার অভিযোগ

মিজানুর রহমান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ১০:২৫ এএম
শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের মৃত মোজাহার চৌধুরীর ছেলে আরিফ চৌধুরী (৫০) এর স্ত্রী তিন সন্তানের জননী মুক্তা আক্তার (৪০) কে গালা কেঁটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

২৪ অক্টোবর বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার সময় প্রতিবেশী নালা শেখের ছেলে পাউচা শেখ তার পেশাগত কাজে যেতে আরিফ চৌধুরীর রান্না ঘরের ভিতর ছটফটানি গুংরানির শব্দ পেয়ে তাকে ডাক দেয়। আরিফ চৌধুরী ঘর থেকে বের না হলে বাড়িতে ফিরে টর্চ লাইট নিয়ে এসে দেখতে পায় আরিফ চৌধুরীর স্ত্রী মুক্তা বেগম গলা কাটা অবস্থায় রান্নাঘরের মেঝে মাটিতে ছটফট করছে।সে সময় তার চিৎকারে মুক্তা বেগম এর স্বামী আরিফ চৌধুরী ঘরের দরজা খুলে বের হয়।

গলাকাটা অবস্থায় আহত মুক্তা বেগমকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেমধ্যে মুক্তা বেগম মারা যায়। ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন স্বজনরা।

খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল এর নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ, নিহতের স্বামী আরিফ চৌধুরী ও পরকীয়ায় জড়িত সালো বেগম (৩৮) কে থানায় নিয়ে আসে।সালো বেগম সে একই গ্রামের নাজিম ব্যপারীর মেয়ে। নিহতের বড় ছেলে মিনহাজ (১৭) বলেন, আমি বাড়িতে ছিলাম না রাতে কি হয়েছে জানতে চাইলে সে পরে বলবেন বলে জানান। প্রদর্শী ও স্থানীয়রা অনেকে বলেন পরকীয়ার কারনে স্ত্রীকে গলা কেটে হত্যা করতে পারে স্বামী। পুলিশ ঘটনা স্থল লাশের পাশে থাকা রক্তাক্ত জবাইকৃত সুরা উদ্ধার করেন।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী এই প্রতিবেদক কে জানান খবর পেয়ে আমি ও আমার স্যার সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ঘটনা স্থল পরিদর্শন করি। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। এছাড়া নিহতের স্বামী আরিফ চৌধুরী ও পরকীয়া ইসুতে সালো বেগম কে থানায় নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এই বিভাগের আরো খবর