1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বামী-স্ত্রী আহত আদালতের বারান্দা থেকে পড়ে - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

স্বামী-স্ত্রী আহত আদালতের বারান্দা থেকে পড়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪ ২:২১ পিএম
শেয়ার করুন

মেহেরপুরে যৌতুক মামলার মীমাংসার পর আদালতের তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে স্বামী-স্ত্রী দুজন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে। তবে দুজনই তিনতলা থেকে নিচে ফেলে দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

আহতরা হলেন-গাংনী উপজেলার তেতুল বাড়িয়া গ্রামের আবুল কাসেমের ছেলে মামুনুর রশিদ ও একই উপজেলার সাওড়া তলা গ্রামের মো. ফরিদুলের মেয়ে সিমা খাতুন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত আবুল কাসেমের অবস্থা আশঙ্কাজনক।

আহত সিমা খাতুন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আমাদের আদালতে যৌতুকের মামলা চলছিল। আজকে আড়াই লাখ টাকায় মামলাটি মীমাংসা হয়। টাকা নিয়ে আদালতের বারান্দায় মামুনুরের মুহুরীর কাছে আমি সই করার সময় মামুনুর আমাকে কোলে তুলে নিয়ে তিনতলা থেকে নিচে ফেলে দেয়। এসময় আমি মামুনের জামা চেপে ধরলে সেও পড়ে যায়।

আহত মামুনের অভিযোগ, আদালতের তিন তলায় দাঁড়িয়ে ছিলাম। আকস্মিক সিমা আমাকে ধাক্কা দেয়। এ সময় আমি সিমার হাত চেপে ধরলে দু’জনে পড়ে যাই।

সিমা খাতুনের অ্যাডভোকেট আল মামুন রাসের বলেন, ১০ বছরের সংসার সন্তান না হওয়ায় নিজেদের মধ্যে বিবাদ চলছিল। তবে কেউ কাউকে ডিভোর্স দেয় নাই। যৌতুকের একটা মামলায় আজ আদালতে আড়াই লাখ টাকায় আপস মীমাংসা হয়। ছেলে পক্ষ আদালতে দেড় লাখ টাকা জমা দিয়েছে। আদালত থেকে নামার ১০ মিনিট পরে শুনি তারা উপর থেকে নিচে পরে গেছে।

এই বিভাগের আরো খবর