1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে অ্যাম্পুলসহ গ্রেপ্তার ৪ - আজকের কাগজ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে মা-মেয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌতুকের টাকা আনতে চাপ, মারধর ও হত্যার হুমকি- ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ নওগাঁয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হেনেস্তার অভিযোগ প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন বন্ধুত্বের বেশে দাদাগিরি এ দেশের জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই! সিএমপি’র ৫ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল

হিলিতে অ্যাম্পুলসহ গ্রেপ্তার ৪

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬ ৯:০২ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে ৩০টি মাদকদ্রব্য (এ্যাম্পুল) সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার ১৫ই জুন দুপুর ২ ঘটিকায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন, হাকিমপুর থানার মামলা নম্বর-১৮, ধারা-৩৬(১) সারণির ৮(খ) ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ নম্বর আসামির বাড়ি থেকে এই মাদক উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোঃ শফিকুল ইসলাম ওরফে শফিক (৫৫), পিতা: মৃত সিরাজ বিশ্বাস, সাং- দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ), থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর। মোঃ মহিদুল ইসলাম (২৭), পিতা: মোঃ মমতাজ আলী, সাং- সান্তাহার (হাউজিং কলোনী), থানা- আদমদীঘি, জেলা- বগুড়া। মোঃ শামীম (২৫), পিতা: মোঃ শামছুল, সাং- পুরাতন বাজার, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট। মোঃ মারুফ (২২), পিতা- মোঃ রনি, সাং- পুরাতন বাজার, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয় এবং আজ দুপুরের দিকে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর