1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১১তম একনেক সভায় অনুমোদনের জন্য নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শক্তিশালী গল্প থাকলে শাকিব ছাড়াই সিনেমা সম্ভব: হিমেল আশরাফ ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান

১১তম একনেক সভায় অনুমোদনের জন্য নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম

স্পর্শ বনিক, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫ ৯:৩৪ এএম
শেয়ার করুন
২০২৪-২৫ অর্থবছরের ১১তম একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভা আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সভায় উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও অংশ নেন। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের সভায় মোট ১০টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। তবে এই প্রকল্পের তালিকায় কোথাও নাম নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতে, গত সপ্তাহে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি, গণ-অনশন ও গণ-আন্দোলনের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষের একাত্মতা পেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যহীন আশ্বাসে আন্দোলন বন্ধ করে ঘরে ফেরাটা ছিলো ভুল পদক্ষেপ।
“এই সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প অনুমোদন না পেলে, এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না।” গত সপ্তাহে জবির দ্বিতীয় ক্যাম্পাসের জন্য শ্বাসরুদ্ধকর সেই যৌক্তিক আন্দোলন, নিরস্ত্র শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশি আক্রমণ, শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে অহেতুক দমন-পীড়নের চেষ্টা সবকিছু স্মরণ করে এভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছেন জবি শিক্ষার্থীরা। সেই সাথে ১১তম একনেক সভার এই সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকারকে ধিক্কার ও নিন্দা জানানোর পাশাপাশি প্রশাসনের কাছেও চাচ্ছেন জবাবদিহিতা।
এই সভা শেষে কোনো আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং হবে না বলে আগেই জানানো হয়েছিলো। তবে বৈঠক শেষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, একনেকের এই সিদ্ধান্তে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সম্পূর্ণ বিশ্বাস হারানোর শেষ পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
এই বিভাগের আরো খবর