1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অঞ্জনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ডিপজল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক-৪ নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

অঞ্জনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ডিপজল

বিনোদন প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ৩:০৮ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে দুই প্যানেলের প্রার্থীরা বিপক্ষের প্রার্থীদের নানা সমালোচনা করছেন। তবে এবার সেটা গড়াল ভিন্ন মাত্রায়। ধারের টাকা শোধ না করায় বিপক্ষ প্যানেলের প্রার্থী, চিত্রনায়িকা অঞ্জনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

অঞ্জনা কলি-নিপুণের প্যানেলর হয়ে নির্বাচন করছেন। আর ডিপজল মিশা সওদাগরের সঙ্গে অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন।

জানা যায়, অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। ডিপজল টাকা ফেরত চাইলে তিনি এ বছরের ২২ ফেব্রুয়ারি ডিপজলকে ডাচ্‌ বাংলা ব্যাংকের একটি চেক দেন। তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়।

মূলত এ কারণেই গত ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য অঞ্জনাকে আইনি নোটিশ পাঠান ডিপজল।

বিষয়টি নিয়ে ডিপজল বলেন, ‘আমার বিপক্ষে যে কেউ নির্বাচন করতে পারে। এটা আমি গায়ে মাখি না। কিন্তু অঞ্জনা আমাকে নিয়ে প্রশ্ন তোলে কীভাবে। তাদের জন্য তো কম করিনি। আর যখন প্রশ্ন তুলেছেই তাহলে নিজেকে আরও ক্লিয়ার হওয়া দরকার।’

জানা যায়, লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে অঞ্জনাকে পুরো অর্থ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায়, অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে অঞ্জনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর