1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অটোরিকশা চালকদের বিক্ষোবে গাড়ি ভাঙচুর বক্সে আগুন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

অটোরিকশা চালকদের বিক্ষোবে গাড়ি ভাঙচুর বক্সে আগুন

এস এম রাসেল
  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০২৪ ৫:৩০ এএম
শেয়ার করুন

রাজধানী মিরপুরের সড়ক অবোরধ করে বিক্ষোব করেছে অটোরিকশা চালকরা। এ সময়ে তারা মিরপুর-১০ নাম্বার মোড়ে অবস্থান নেন। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ আন্দোলনরত রিকশার চালকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও দাবি আদায়ে অনড় চালকরা সেখানেই অবস্থান করেন। পরে অবরোধ চলাকালে এক পর্যায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে অবৈধ ব্যাটারিচালিত রিকশার চালকরা। আন্দোলনকারীরা তখন সড়কে থাকা

অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষের ফলে মিরপুর ১০ নাম্বার পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ১৪ই মে রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণাদেন। ঘোষনা দেয়ার পর মিরপুরের বিভিন্ন স্থানে অবৈধ অটোরিকশা বিরুদ্ধে অভিযান করে পুলিশ। অবৈধ অটোরিকশা আটকের প্রতিবাদে মিরপুর-১০ নাম্বার চত্বরের রাস্তা দখল করে অবরোধ কর্মসূচি পালন করেন চালকরা। রোববার (১৯ মে) সকাল ১০টা থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় হাতে লাঠি, বাঁশ, গাছের ডাল নিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ চালকরা। এ সময়ে বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে অটোরিকশা চালকরা মিরপুর-১০ নম্বর চত্বরে এসে জড়ো হয়।

পথচারীরা বলছেন, অটোরিকশা চালকদের রাস্তা অবরোধ করার কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় লম্বা যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, মিরপুরের বেশ কয়েকটি স্থানে অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে ভাঙচুর চালায়। তারা লাঠি হাতে রাস্তায় নেমে অবরোধ করছে। এসময় তারা সড়কে যান চলাচল করতে দিচ্ছেন না। সকাল থেকে অবৈধ ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে লাঠি হাতে মিরপুরে সড়ক দখল রেখেছে আন্দোলনকারীরা। তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় থাকবেন বলে জানান।

এমন অবস্থার মধ্যে বিকেলে পৌনে তিনটার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান চালকরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও লাঠিচার্জ করে। এ সময় রিকশাচালকরা অর্ধ শতাধিক গাড়ি ভাঙচুর করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের কারনে ১০ নম্বর চত্বর থেকে সরে এসে একসাথে জড়ো হয় কালশী মোড়ে অবস্থান নেন রিকশা চালকরা। পরে পুলিশের দাবি করেন, বিকাল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় অন্য আরও একটি বক্স ভাঙচুর করে বিক্ষোভকারীরা। তা ছাড়া সকাল থেকেই বিক্ষোভ করছিলেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। তাদের বিক্ষোভ থেকে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের অবস্থানের ফলে মিরপুরজুড়ে তীব্র যানজট দেখা দেয় এতে ভোগান্তিতে পড়েন সাধারন মানুষ।

সড়ক অবরোধের বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা, “আজকের কাগজকে” বলেন, “আমরা হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি”। “এতেই তারা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে”। “তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব”। “তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে”। “অটোরিকশা চালকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে”। এ সকল ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” কতজন গ্রেফতার হয়েছে তা পরে বলা যাবে বলে জানান তিনি”।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *