1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জরুরি বৈঠকে - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জরুরি বৈঠকে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ৮:৪০ এএম
শেয়ার করুন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। সূত্র জানিয়েছে, দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠকে।

বন্যায় দেশের ছয় জেলায় এখন পর্যন্ত অন্তত ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পেয়েছে মন্ত্রণালয়। তবে কালের কণ্ঠের প্রতিনিধিদের কাছ থেকে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ক্ষয়ক্ষতির তথ্যে জানানো হয়েছে, বন্যায় আক্রান্ত জেলার সংখ্যা ছয়টি। জেলাগুলো হলো- কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার জেলা।

৪৩টি উপজেলা বন্যায় প্লাবিত।

ছয়টি জেলায় মোট এক লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন।  ফেনী জেলায় একজনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরো খবর