1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ১:১৬ পিএম
শেয়ার করুন

বর্তমান পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে পরীক্ষার ফলাফল কীভাবে হবে, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, এসএসসির ফলাফলের সঙ্গে সমন্বয় করে এইচএসসির ফলাফল প্রকাশের দাবিতে সচিবলায়ে বিক্ষোভ করেন এইচএসসির পরীক্ষার্থীরা। সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দুপুরের দিকে স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা।

তারা জানান, বন্যা, কোটা সংস্কারসহ নানা কারণে গত ৫ মাস ধরে পরীক্ষার মধ্যে আছেন। এ ছাড়া কোটা সমন্বয় ও সরকার পতনের এক দফা আন্দোলনে অনেক পরীক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। অনেকেই হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতিতে বারবার পরীক্ষার পেছানোর ফলে মানসিকভাবে ভেঙে পড়েছে শিক্ষার্থীরা। তাই আহতদের রেখে এ বছর আর পরীক্ষা দিতে চান না তারা।

এ ছাড়া তাদের এসএসসি ফলাফলের সঙ্গে সমন্বয় করে দ্রুত এইচএসসির ফলাফল প্রকাশের দাবিও জানান তারা।

এই বিভাগের আরো খবর