1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আইএমএফের ঋণের দুই কিস্তির ১৩০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি রংপুরের পীরগাছায় আলোকিত নাপাইচন্ডি পাঠাগারের যাত্রা শুরু ইউরোপের বাজারে পোশাক রপ্তানি: মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় হতাহত ১৭ সাজেকে থমথমে পরিস্থিতি ও অবরোধ, ধস পর্যটন খাতে কারওয়ান বাজারে চাঁদাবাজি: গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল আহ্বায়ক নয়ন জামালপুরের যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এএসপিকে মারধর এই মুহূর্তে এনসিপির কোনো আদর্শ নেই: রাশেদ খাঁন

আইএমএফের ঋণের দুই কিস্তির ১৩০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৪:৩৪ পিএম
শেয়ার করুন

বিনিময় হারে আরও নমনীয়তা আনার বিষয়ে দীর্ঘ দিনের মতপার্থক্যের অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশকে ঋণ দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আগামী জুনে বাংলাদেশের জন্য ঋণ প্যাকেজের পরবর্তী দুই কিস্তি ছাড়ে সম্মত হয়েছে সংস্থাটি।

ওয়াশিংটনে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর বৈশ্বিক ঋণদাতা সংস্থাটির সঙ্গে এই চুক্তি চূড়ান্ত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা।

এর ফলে ৪৭০ কোটি ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে ১৩০ কোটি ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ।

বাংলাদেশ ব্যাংক টাকা-ডলারের যে বিনিময় হার পদ্ধতি ঠিক করেছে, তার নাম ‘ক্রলিং পেগ’। এ ব্যবস্থার মাধ্যমে বিনিময় হার নমনীয় করা এবং কর-জিডিপি প্রবৃদ্ধি ইস্যুতে মতানৈক্যের কারণে এতদিন ঋণ ছাড়ের এ কিস্তি আটকে ছিল বলে জানান ওই কর্মকর্তা।

এর আগে ক্রিস পাপাজর্জিউর নেতৃত্বে আইএমএফের একটি প্রতিনিধি দল গত ৬ থেকে ১৭ এপ্রিল ঢাকা সফর করে। তারা এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ), এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) ও রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির তৃতীয় ও চতুর্থ ধাপের পর্যালোচনা সম্পন্ন করে।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী বুধবার। ওইদিন বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে। গভর্নর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি এতে যুক্ত হবেন বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর