1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আইনের শাসনে ১২৭তম অবস্থানে বাংলাদেশ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

আইনের শাসনে ১২৭তম অবস্থানে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ১২:৫১ পিএম
শেয়ার করুন

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের ২০২২ সালের ‘রুল অব ল ইনডেক্সে’ ১৪০ দেশের মধ্যে ১২৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটির এই সূচককে আইনের শাসনের ওপর প্রকৃত তথ্যের জন্য বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা হয়। এবারের তালিকায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ।

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের নিজস্ব ওয়েবসাইটে ওই র‌্যাঙ্কিংটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এ বছর সবার আগে আছে ডেনমার্ক। এরপর নরওয়ে ও ফিনল্যান্ড যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে। ইনডেক্সের সবার নিচে রয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। এছাড়া ভারত রয়েছে ৭৭তম অবস্থানে এবং পাকিস্তান রয়েছে ১২৯তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ৬৯তম, শ্রীলঙ্কা ৭৪তম এবং আফগানিস্তান ১৩৮তম।

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের প্রধান গবেষণা কর্মকর্তা ড. আলেহান্দ্রো পন্স বলেন, ১৪০টি দেশের ১ লাখ ৫৪ হাজার মানুষ এবং ৩৬০০ বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ইনডেক্স তৈরি করা হয়েছে। যে আট বিষয়ের উপর ভিত্তি করে এই ইনডেক্স তৈরি করা হয়েছে তা হলো- সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত বা স্বচ্ছ সরকার ব্যবস্থা, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, আইন প্রয়োগ, বিচার ব্যবস্থা এবং ফৌজদারি বিচার। এসব তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, গত বছর ৬১ শতাংশ দেশেই আইনের শাসন হ্রাস পেয়েছে।

পন্স বলেন, এই আইনের শাসন হ্রাস পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। তবে কিছু দেশে সাম্প্রতিক নির্বাচন ও সরকার পরিবর্তনের পর উন্নতি লক্ষ্য করা গেছে। এতে ধারণা করা হচ্ছে, হয়ত বিশ্বে কর্তৃত্ববাদী প্রবণতা হ্রাস পাচ্ছে। কিন্তু এখনও বিশ্বজুড়ে আইনের শাসন প্রতিষ্ঠায় আরও অনেক কিছু করার আছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *