1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল রাখাইনের জনাকীর্ণ বাজারে বোমাবর্ষণে নিহত ৩৩ ‘সংশোধন ছাড়া সাইবার সুরক্ষা আইন হলে দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে’ নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৮:৫৪ পিএম
শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বেআইনি মিছিল, নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদী এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জরুল আলম রিয়াদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

পৃথকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ’র নেতৃত্বাধীন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসব মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ছাত্রদল নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বা গোপনে কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না।

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে এর পেছনে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শাহবাগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন এবং নাশকতাবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এই বিভাগের আরো খবর