1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আগামী শনিবার সংলাপের জন্য ডাক পেল যেসব দল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

আগামী শনিবার সংলাপের জন্য ডাক পেল যেসব দল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ২:২২ পিএম
শেয়ার করুন

দেশের আরও অন্তত সাতটি দলের নেতাদের সঙ্গে সংলাপে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী শনিবার এ সংলাপ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

উপপ্রেস সচিব বলেন, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে একটি সংলাপ হয়েছিল। তার ধারাবাহিকতায় শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করবে সরকার।

আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেন, সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল ও লেবার পার্টিকে। আরও দুই-একটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে।

জাতীয় পার্টিকে সংলাপে ডাকার বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটি চলমান প্রক্রিয়া। পরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর