1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আট কেজি হেরোইন এবং ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

আট কেজি হেরোইন এবং ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৭:২৯ পিএম
শেয়ার করুন

সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার থেকে একটি হানিফ পরিবহনের বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন চট্টগ্রামের দিকে আনা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে ৭ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে কর্ণফুলী থানার পটিয়া ক্রসিং এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে সন্দেহভাজন বাসটিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে শহরের দিকে পালানোর চেষ্টা করে। পরে গোয়েন্দা দল ধাওয়া করে বাসটি আটক করতে সক্ষম হয়।

আটকের পর বাসে থাকা ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে তারা গাড়িতে মাদক থাকার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে যাত্রীদের উপস্থিতিতে বাসে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আট কেজি হেরোইন এবং ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলী হোসাইন (৪২), মোঃ আজিম (৪০) ও মুহাম্মদ রাশেল (৪৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, কক্সবাজার থেকে অজ্ঞাত কয়েকজনের কাছ থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া গ্রেফতারকৃত আলী হোসাইনের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *