1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আদাবরে বিএনপি নেতা হত্যা: মূল হোতাসহ গ্রেপ্তার ৪ - আজকের কাগজ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা ‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু স্বাস্থ্য কর্মকর্তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে সাংবাদিকদের: তানভীর হাসনাত ‘দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ কুড়িগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক জবির মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, এআই ও শিল্পসংযোগভিত্তিক শিক্ষায় গুরুত্বারোপ চরফ্যাশনে নজরুল বর্ষপালনের সমাপনীতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ টেকনাফে জমি বিরোধে বিএনপি নেতার লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থী মৃত্যু সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

আদাবরে বিএনপি নেতা হত্যা: মূল হোতাসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৯:১৩ পিএম
শেয়ার করুন

রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা রিপনসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে ডিবি-তেজগাঁও বিভাগ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- নিরব, মজনু মিয়া ও মো. মিজানুর রহমান। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-জাপান ম্যাচ দেখা ও বাঁশি বাজানো নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে গত বুধবার রাতে আদাবরের নবোদয় কাঁচাবাজার এলাকায় একটি সালিশ বৈঠক বসে। কিন্তু বৈঠকের শেষপর্যায়ে আসামিরা আকস্মিক হামলা চালায়। এ সময় রিপন সরাসরি ছুরিকাঘাত করে।

হামলায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার ও মো. সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে আবুল বাশার মারা যান। আহত সাদ্দাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবিপুলিশ আসামিদের অবস্থান শনাক্ত করে ময়মনসিংহে অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর আগে আদাবর থানা পুলিশ একই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে।

এই বিভাগের আরো খবর