1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিয়ে সহজ করতে ইসলামে করণীয় ও বিশেষ আমল তাইওয়ানে আঘাত হেনে চীনের দিকে অগ্রসর হচ্ছে টাইফুন চাম্পি ক্যালিফোর্নিয়ায় শতকোটিপতিদের ওপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব নিষেধাজ্ঞা অমান্য করে লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভের ডাক মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ ঝিনাইদহে নারীকে নির্যাতনের অভিযোগে মামলা, পলাতক পাঁচজন বঙ্গোপসাগরে লঘুচাপ: কোথায় কেমন থাকবে আজকের আবহাওয়া? হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি রংপুরের পীরগাছায় আলোকিত নাপাইচন্ডি পাঠাগারের যাত্রা শুরু ইউরোপের বাজারে পোশাক রপ্তানি: মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৬:১৮ পিএম
শেয়ার করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদকে পাওয়া যাচ্ছে না।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি জানান, ৩টি মামলায় ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরএ একজন, আর বর্তমানে কর্মরত আছেন ১৫ জন।

তিনি জানান, ৮ তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে আসার নির্দেশনা দেওয়া হয়। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন রেসপন্স করেছেন। তাদের হেফাজতে রাখা হয়েছে। তারা ফ্যামিলি থেকে ডিটাচ আছেন।

কবীর আহাম্মদের বিষয়ে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন। এরপর থেকে তিনি মিসিং।

এই বিভাগের আরো খবর