1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আবারও ইসরায়েলে আগুন - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

আবারও ইসরায়েলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫ ৯:১৫ এএম
শেয়ার করুন

আবারও আগুনে পুড়তে শুরু করেছে ইসরায়েল। গত এক মাসে এটি দেশটিতে তৃতীয় বড় অগ্নিকাণ্ডের ঘটনা।সর্বশেষ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। সংবাদমাধ্যম ইয়েমেন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলি নিউজ সাইট ‘০৪০৪’ জানিয়েছে, ভয়াবহ আগুন নেভাতে কমপক্ষে ১০টি দমকল বাহিনী এবং ৪টি অগ্নিনির্বাপক বিমান কাজ করছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। “কফার আফিক” এলাকার বাড়িগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আশদোদ ভূমধ্যসাগর তীরবর্তী একটি বন্দরনগরী, যা ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূমি দখলের পর ইসরাইলের নিয়ন্ত্রণে আসে। এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়শই ঘটে থাকে।

সম্প্রতি, দখলকৃত ফিলিস্তিনে বিশেষ করে জেরুজালেম ও তাবারিয়া এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৩০ এপ্রিল, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের শতাধিক স্থানে একযোগে দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ইসরাইলি সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সাহায্য চায়, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে।

এই বিভাগের আরো খবর