1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আরেকটি পুরস্কার জিতলেন জয়া কলকাতায় - আজকের কাগজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
সমন্বিত হল ব্যবস্থাপনা সফটওয়্যারে ক্যাশলেস ক্যাম্পাসের দ্বার প্রান্তে রুয়েট প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সফলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রিজভী মন্ত্রী সভায় পে-স্কেল অনুমোদন ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ রমজানের পরেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী আগস্টের রেমিট্যান্স এল প্রায় ৩ বিলিয়ন ডলার স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেয়ার অভিযোগ রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই: পুলিশ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি

আরেকটি পুরস্কার জিতলেন জয়া কলকাতায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ৩:০১ পিএম
শেয়ার করুন

ওপার বাংলার চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে [ডব্লিউএফজেএ] সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান।

১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের অভিনেত্রীর হাতে সেরার পুরস্কার তুলে দেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। অতনু ঘোষের ‘বিনিসুতোয়’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন জয়া।

পুরস্কার নেওয়ার ছবি শেয়ার করে ফেসবুকে জয়া লিখেছেন, “এই পুরস্কার দেওয়ার জন্য সন্মানিত বিচারকদের বিশেষভাবে ধন্যবাদ। এছাড়াও অতনুদা ও পুরো ‘বিনিসুতোয়’ টিমকে ধন্যবাদ জানাই আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের জন্য ভালোবাসা। ”

এবারের পুরো অনুষ্ঠানটি ছিলো ‘বিনিসুতোয়’ময়। ডব্লিউএফজেএ-এর আসরে সেরা ছবি [সমালোচক] হয়েছে ছবিটি। ছবিতে পারফরম্যান্সের জন্য সেরা অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সেরা পরিচালক অতনু ঘোষ।

আগে দুইবার ফিল্মফেয়ার ইস্ট-এ সেরা অভিনেত্রী হয়েছেন জয়া।

এই বিভাগের আরো খবর