1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আর্জেন্টিনাকে হারিয়ে ‘ক্ষুধা’ নিবারণ করতে চায় সুইজারল্যান্ড - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

আর্জেন্টিনাকে হারিয়ে ‘ক্ষুধা’ নিবারণ করতে চায় সুইজারল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৮:৩৪ পিএম
শেয়ার করুন

সময়টা কম নয়। ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুযোগ পেয়েছে সুইজারল্যান্ড।

তবে দীর্ঘ সময়ের অপেক্ষা ফুরালেও এখানেই থামতে চায় না সুইসরা। শেষ আটে আর্জেন্টিনাকে হারিয়ে ‘ক্ষুধা’ নিবারণ করতে চায় তারা।
তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে এমন ‘হুংকারই’ দিয়ে রাখলেন ব্রিল এমবোলো। সুইস স্ট্রাইকার বলেছেন, ‘মিশর দেখিয়ে দিয়েছে যে কি করা সম্ভব।

ম্যাচের ৭০ মিনিট পার হওয়ার পর সম্ভবত সবাই মিশরের পক্ষেই বাজি ধরেছে। কিন্তু আর্জেন্টিনা কখনোই হাল ছাড়েনি, আর এটাই তাদের বিশেষ করে তুলেছে। এ ছাড়া আর্জেন্টিনার দলে সর্বকালের সেরা খেলোয়াড় রয়েছে, যা এই ম্যাচকে আরও কিছুটা বিশেষ করে তোলে। শ্রদ্ধা? হ্যাঁ, তাদের প্রতিও আমাদের আছে।
তবে আমরা এটাও জানি প্রতিপক্ষকে কিভাবে হারাতে হয়। এর মধ্যে ওরাও (আর্জেন্টিনা) আছে। আমরা জয়ের জন্য ক্ষুধার্ত।’
এমবোলোর আক্রমণভাগের সঙ্গী রুবেন ভার্গাসও আর্জেন্টিনাকে যেন হারাতে মুখিয়ে আছেন। তিনি বলেছেন, ‘আর্জেন্টিনার সক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি।

তারা বড় মঞ্চের অন্যতম ফেবারিট দল। তারা বিশ্ব চ্যাম্পিয়নও। তবে এই টুর্নামেন্টে যেকোনো কিছুই সম্ভব।’
অন্যদিকে লিওনেল মেসির বিপক্ষে খেলাটা ক্যারিয়ারের বিশেষ কিছু বললেও আর্জেন্টিনাকে হারাতে সবকিছু নিংড়ে দিতে চান রেমো ফ্রয়েলার। মিডফিল্ডার বলেছেন, ‘ক্যারিয়ারে কখনো মেসির বিপক্ষে খেলিনি। নিশ্চিতভাবেই বিশেষ কিছু হতে যাচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলাটা আমাদের প্রাপ্য। তবে একটা বিষয় পরিস্কার। আমরা এতে (শেষ আটে) সন্তুষ্ট নই। সবকিছু উজাড় করে দিয়ে লড়ব।’

আগামী ১২ জুলাই শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। ম্যাচটি হবে কানসাস সিটিতে।

এই বিভাগের আরো খবর