1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আসন্ন সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

আসন্ন সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২৫ পিএম
শেয়ার করুন

ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় আসন্ন নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। রবিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামের ভৌগোলিক বৈচিত্র্য ও নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে নির্বাচন নির্বিঘ্ন করতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যার যার অবস্থান থেকে প্রস্তুতি নিয়েছে। পরিস্থিতি অনুযায়ী, যেসব এলাকায় যত জনবল প্রয়োজন, সেভাবেই সদস্য মোতায়েন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি রয়েছে তা সন্তোষজনক। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ হবে’

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি অনেক পুরনো একটি শব্দ। কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে লেভেল নয়। তবে সরকার নির্বাচনকে লেভেল প্লেয়িং ফিল্ডে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’

নির্বাচনের সময় ইন্টারনেট ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘ইন্টারনেট খোলা রাখার পরিকল্পনাই রয়েছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করে, তাকে আইনের আওতায় আনা হবে।’

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভোটকেন্দ্রগুলো নিরাপদ থাকবে এবং ভোটারদের কোনো ধরনের অসুবিধা হবে না। নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে শক্তিশালী ভূমিকা রাখতে পারেন সাংবাদিকরা।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে আয়োজিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসন্ন ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের জাতীয় অঙ্গীকার। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যেকোনো মূল্যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।’

‘সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি এবং আনসারসহ সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা পক্ষপাতিত্ব সহ্য করা হবে না।’

এ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং আনসার–ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *