1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সিতে খেলবে আর্জেন্টিনা - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুবলীগ সম্পাদক নিখিলের ভাইসহ দুইজন কারাগারে ‘প্রাথমিকের বঞ্চিতদের রোববারের মধ্যে নিয়োগপত্র দিতে হবে’ ‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে একদিনে আরও তিন মৃত্যু, মোট ১০৮৭ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক বদলাচ্ছে পুলিশের বিশেষ ২ ইউনিটের নাম ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, রাড্ডায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সিতে খেলবে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৯:০৬ পিএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিতে থ্রি লায়ন্সদের বিপক্ষে নেভি ব্লু অ্যাওয়ে কিট পরে মাঠে নামবে আলবেসিলেস্তরা।

আর ইংল্যান্ড তাদের সম্পূর্ণ সাদা হোম কিট পরে খেলবে। ফিফার সঙ্গে আনুষ্ঠানিক সভায় এই জার্সি চূড়ান্ত করা হয়।
টুর্নামেন্ট চলাকালীন মেসিবাহিনী শুধুমাত্র একবারই নেভি ব্লু জার্সি পরেছে। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে।

খবর বিবিসি
সেমিতে ইংল্যান্ডকে হোম দল হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী আয়োজকদের সিদ্ধান্ত মেনেই আর্জেন্টিনা তাদের বিকল্প কিট পরছে।

তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এটি কুসংস্কারের সঙ্গেও জড়িত। কারণ এই জার্সিটি ১৯৮৬ এবং ১৯৯৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের স্মৃতি বহন করে।

এদিকে ২০০২ সালে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে হোম এবং অ্যাওয়ে কিট (জার্সি) উল্টে দেওয়া হয়েছিল। সেবার ইংল্যান্ড লাল জার্সি পরে ১-০ ব্যবধানে জয়লাভ করে। অন্যদিকে আর্জেন্টিনা তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরেছিল।

এই বিভাগের আরো খবর