1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইইউ’র বন্ধুত্ব অটুট থাকবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

ইইউ’র বন্ধুত্ব অটুট থাকবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ১২:৫০ পিএম
শেয়ার করুন

সংকটের সময়ে ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের পাশে আছে জানিয়ে ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। শ্রমিক অধিকার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নজর দেবে।

বার্নড স্পানিয়ের আরও বলেন, আমরা আজ জানতে এসেছি কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পারি। আমরা সারাবিশ্বের অনেক দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করেছি।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের কনস্যুলার সেবার সুযোগ নেই। তাই বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা ইউরোপের কোনো দেশে আশ্রয় চাইলে সেটা সদস্য রাষ্ট্রগুলো বিবেচনা করবে।

এ সময় কূটনৈতিক মিশনগুলোতে সশস্ত্র বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করায় সরকারকে ধন্যবাদ জানান ইইউ রাষ্ট্রদূত।

এই বিভাগের আরো খবর