1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর - আজকের কাগজ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতিসংঘ নির্বাচনে বাংলাদেশের সমর্থন চাইলো যুক্তরাষ্ট্র রূপনগর থানায় যোগদানের পর নানা কর্মকান্ডে বিতর্কিত ওসি নোমান হোসেনকে বদলি সিএনজি চলাচলে বাধার অভিযোগ, কুড়িগ্রামে সড়ক অবরোধ বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট পুলিশে রদবদল, ২ ওসিসহ ৮ পরিদর্শকে বদলি দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ২৩ জন বিচারক ও আইনজীবী ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, অক্টোবরের সাত দিনেই ৪৯ মৃত্যু সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বুড়িচংয়ে যুবদল নেতা বহিষ্কার

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৮:৩২ পিএম
শেয়ার করুন

আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও সুষ্ঠু সমন্বয়ের লক্ষ্যেই মূলত এই রোডম্যাপ প্রকাশ করা হচ্ছে। কোন সময়সীমায় এবং কয়টি ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তার পূর্ণাঙ্গ রূপরেখা সেখানে তুলে ধরা হবে।

এদিন স্থানীয় নির্বাচনে ইসির সাথে কাজ করার পরিকল্পনা নিয়ে সিইসির সাথে বৈঠক করেন ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এদিকে প্রবাসী ভোটিং বা প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার বিষয়ে আন্তর্জাতিক আগ্রহের কথা তুলে ধরে সানাউল্লাহ বলেন, বাংলাদেশের প্রবাসী ভোটিং ব্যবস্থা পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে নেপাল। আমাদের দেশের মতো প্রবাসীদের জন্য ভোটাধিকার সুবিধা চালু করতে চাচ্ছে নেপালের নির্বাচন কমিশন। এ বিষয়ে আলোচনার জন্য নেপালের নির্বাচন কমিশনাররা বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন ও মতবিনিময় করেছেন।

এই বিভাগের আরো খবর