1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইমাম-মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্ত করেছে সরকার: ধর্ম উপদেষ্টা - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

ইমাম-মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্ত করেছে সরকার: ধর্ম উপদেষ্টা

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৮:৫২ পিএম
শেয়ার করুন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,সারাদেশের মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করেছে সরকার। যারা মসজিদে দায়িত্ব পালন করে জাতিকে সেবা দিয়ে যাচ্ছে, তাদের সুরক্ষায় সরকার সবসময় কাজ করছে।
রবিবার (২৩ নভেম্বর) কুমিল্লা টাউন মাঠে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের ইমাম–খতীব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সারা দেশে মডেল মসজিদের অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করা হবে। একই সঙ্গে মসজিদের খেদমতে নিয়োজিতদের একটি নীতিমালার আওতায় আনা হবে, যাতে তারা কোনো বৈষম্যের শিকার হলে আইনগত সুরক্ষা পেতে পারেন।
তিনি আরও বলেন, ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং সরকার সুন্দর একটি নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে।
সম্মেলনে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা -৬ আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় দোয়া মুনাজাত পরিচালনা করেন, ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আল্লামা শাহ্ ছালাহ উদ্দীন পীর সাহেব নানুপুরী।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *