1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইরানকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত হতে দেওয়া যাবে না: নেতানিয়াহু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

ইরানকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত হতে দেওয়া যাবে না: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৪৭ পিএম
শেয়ার করুন

ইরানকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, আমার ভাই ও বোনেরা, ইসরায়েলের নাগরিকরা, কিছুক্ষণ আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার কারণে সৃষ্ট অস্তিত্বের হুমকি দূর করতে একটি অভিযান শুরু করেছে।

তিনি বলেন, আমি আমাদের মহান বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ঐতিহাসিক নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাই।

গত ৪৭ বছর ধরে আয়াতুল্লাহ শাসনব্যবস্থা ‘ইসরায়েলের মৃত্যু’ এবং ‘আমেরিকার মৃত্যু’ বলে চিৎকার করে আসছে।
‘এটি আমাদের রক্ত ঝরিয়েছে, অনেক আমেরিকানকে হত্যা করেছে এবং নিজের দেশের মানুষকে গণহত্যা করেছে। এই খুনি সন্ত্রাসী শাসনব্যবস্থাকে অবশ্যই পারমাণবিক অস্ত্রে সজ্জিত হতে দেওয়া যাবে না, যা তাদের সমগ্র মানবজাতিকে হুমকি দেওয়ার সুযোগ করে দেবে। আমাদের যৌথ পদক্ষেপ সাহসী ইরানি জনগণের জন্য তাদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার সুযোগ তৈরি করবে।

নেতানিয়াহু বলেন, পারস্য, কুর্দি, আজেরি, বেলুচ এবং আহওয়াজি– ইরানের সব স্তরের জনগণের জন্য এখন সময় এসেছে স্বৈরাচারের জোয়াল ছুড়ে ফেলে একটি মুক্ত ও শান্তিপূর্ণ ইরান গড়ে তোলার।

তিনি বলেন, আমি ইসরায়েলের নাগরিকদের অনুরোধ করছি, আপনারা হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলুন। আগামী দিনগুলোতে অপারেশন ‘দ্য রোর অব দ্য লায়ন’-এ আমাদের সবার ধৈর্য ও মনোবল প্রয়োজন হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা একসঙ্গে দাঁড়াব, লড়ব এবং ইসরায়েলের চিরস্থায়িত্ব নিশ্চিত করব।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *