1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার চট্টগ্রাম বন্দরে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:৫৭ পিএম
শেয়ার করুন

চলমান যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে ধস নেমেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালেও প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল ৯৮ ডলারের উপরে। তবে ইরানের ঘোষণার পরই এক লাফে তা ৮৮ ডলারে নেমে আসে।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তজনার জেরে দীর্ঘ সময় বন্ধ থাকার পর গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান। তেহরান জানিয়েছে লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারি মাসে ইরান এই প্রণালিটি কার্যত বন্ধ করে দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়।

এতে তেলের দাম হু হু করে বাড়তে থাকে। একপর্যায়ে প্রতি ব্যারেল তেলের দাম ১১৯ ডলার পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল।
ইরানের এই ইতিবাচক সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত দেশটিতে নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *