1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইরানে বিক্ষোভে নিহত অন্তত ১৯২ : মানবাধিকার সংস্থা - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ১৯২ : মানবাধিকার সংস্থা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ৬:৫৬ পিএম
শেয়ার করুন

সরকারবিরোধী আন্দোলন ও অর্থনৈতিক সংকটের জেরে ইরানে চলমান বিক্ষোভ দিন দিন আরও সহিংস রূপ নিচ্ছে। দেশটির প্রায় সর্বত্র ছড়িয়ে পড়া এসব বিক্ষোভে গত দুই সপ্তাহে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

নরওয়ে-ভিত্তিক বেসরকারি সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ রবিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৯২ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে। এর আগে নিহতের সংখ্যা ৫১ জন বলে জানানো হলে নতুন হিসাব অনুযায়ী মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সংস্থাটি আরও জানায়, গত কয়েক দিন ধরে ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ বা সীমিত থাকায় তথ্য যাচাই প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে প্রকৃত মৃতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, দেশজুড়ে বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও ত্রাণ সহায়তা কেন্দ্রের ওপর হামলার খবরও পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যে সহিংসতা উসকে দিয়ে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *