1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইরান বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করে রেখেছে: ব্রিটেন - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

ইরান বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করে রেখেছে: ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৯:০৮ পিএম
শেয়ার করুন

ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিয়ে বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করে রেখেছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য। ফ্রান্সের প্যারিসে আয়োজিত জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ জি৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু ছিলো ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতা।

বৈঠকে দেওয়া বক্তব্যে কুপার সংঘাতের একটি ‘দ্রুত সমাধান’ দাবি করেন এবং এই পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই সংঘাতের একটি দ্রুত সমাধান দেখতে চাই যা আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।

হরমুজ প্রণালিতে ইরানের সৃষ্ট প্রতিবন্ধকতা প্রসঙ্গে তিনি আরও বলেন, সত্যি বলতে, ইরান এভাবে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখতে পারে না। এই প্রণালি আন্তর্জাতিক শিপিং রুট এবং নেভিগেশনের স্বাধীনতার সঙ্গে যুক্ত।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে চলা ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সংঘাতের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের একটি বিশাল অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়, যার ফলে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

জি৭ -এর বর্তমান সভাপতি ফ্রান্সের আয়োজনে এই বৈঠকে ব্রিটেন, কানাডা, জার্মানি, ইতালি ও জাপানের প্রতিনিধিরা ইরান সংকটের একটি কূটনৈতিক ও স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছেন।

এই বিভাগের আরো খবর