1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ধর্ম উপদেষ্টা - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ধর্ম উপদেষ্টা

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৮:১৮ পিএম
শেয়ার করুন

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আমাদের সবার। বিভেদ থাকতে পারে। কিন্তু ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ মানুষকে ধ্বংস করে। ঐক্যবদ্ধ থাকলে ইসলাম বহুদূর এগিয়ে যাবে।
তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রভাব ফেলতে পারবে ইসলাম। বিচ্ছিন্ন থাকলে তা সম্ভব হবে না। সব সূচকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে। দেশে দুর্নীতি ও অর্থ চুরি করে পাচার বন্ধ করতে পারলে বাংলাদেশ পৃথিবীর বহু দেশকে ছাড়িয়ে যাবে। দেশের সম্পদ চুরি করে যারা বিদেশে পাচার করে, তারা দেশপ্রেমিক নয়। আমরা দেশপ্রেমিক তৈরি করতে চাই। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে আমি দুটি বড় জেলখানা ভিজিট করেছি। কারাগারের ভেতরে কোরআন পড়ার ব্যবস্থা ছিল। আমরা তা আরও বাড়িয়ে দিয়েছি এবং আরও বাড়াব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কোরআনের তালিম চালু করেছি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৫ -এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারি মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাযীর আসগার তিলওয়াত পরিবেশন করেন।
কুমিল্লা ঈদগাহ ময়দানে এই প্রথম আন্তর্জাতিক কিরাত সম্মেলন আল-কোরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে আয়োজন করা হয়।
কুমিল্লা আল কোরআন অ্যাকাডেমির সভাপতি আলহাজ মু. নূরুদ্দিন আহমাদের সভাপতিত্বে সেক্রেটারি ড. মুজাহিদুল ইসলামের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, ইনসাফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক প্রমুখ।
অনুষ্ঠানে কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *