1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬ ৮:০২ পিএম
শেয়ার করুন

শত্রু পক্ষের নৌযান মোকাবিলায় হরমুজ প্রণালিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হালকা প্রকৃতির বিশেষ সাবমেরিন মোতায়েন করেছে ইরানের নৌবাহিনী। ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী এসব সাবমেরিনকে ‘পারস্য উপসাগরের ডলফিন’ বলে উল্লেখ করেছে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক ভাষণে বলেছেন, আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা সাবমেরিনগুলো শত্রুর হুমকি মোকাবেলায় সক্ষমতা প্রদর্শন এবং প্রয়োজনে হরমুজ প্রণালীর বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থান নিতে পারে।

ইরানি অ্যাডমিরাল আরও বলেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালীর পানির গভীরে সমুদ্রতলে অবস্থান করা এবং বিভিন্ন শত্রু জাহাজকে বাধা দেওয়া ও ধ্বংস করা নৌবাহিনীর হালকা সাবমেরিনগুলোর অন্যতম বৈশিষ্ট্য। এই সাবমেরিনগুলো “পারস্য উপসাগরের ডলফিন” নামে পরিচিত।

ইরানের নৌবাহিনীর কমান্ডার জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে দেনা ডেস্ট্রয়ারের শহীদদের নাম ও স্মরণে আয়োজিত এক অভিযানে আমাদের দেশের সামুদ্রিক প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শনের জন্য পারস্য উপসাগরের ডলফিনগুলো পানির উপরে উঠে এসেছিল এবং কয়েকটি প্রদর্শনীমূলক মহড়া শেষে তাদের নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আবার গভীর সমুদ্রে ফিরে গেছে।

সূত্র : তাসনিম নিউজ ও পার্সটুডে।

এই বিভাগের আরো খবর