1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন যারা - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন যারা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ১১:৪৫ এএম
শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন আরো পাঁচজন। তাঁদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

আজ রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে।

এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

অধ্যাপক মো. সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান। এবার সেখান থেকে তাঁকে উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে। মো. সায়েদুর রহমান বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক।

সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান। মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরো খবর