1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উলিপুরে আগুনে ৪ গরু, ৫ ঘর পুড়ে ছাই - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

উলিপুরে আগুনে ৪ গরু, ৫ ঘর পুড়ে ছাই

মোবাশ্বের নেছারী উলিপুর, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৮:৫৫ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম, উলিপুর: মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রফিকুল ইসলামের বসতঘর, গোয়ালঘর ও সব আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
রফিকুল ইসলাম ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। আগুনের সময় বাড়িতে ছিলেন তার স্ত্রী ও পরিবারের সদস্যরা। হঠাৎ রান্নাঘর থেকে আগুন ছুটে বের হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে লেলিহান শিখা গোয়ালঘরসহ পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে গোয়ালঘরের চারটি গরু, তিনটি বসতঘর, রান্নাঘর এবং ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া ঘরে মজুত থাকা ২০ মণ ধান, ৪ মণ সরিষা ও আলু আগুনে ভস্মীভূত হয়। পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আজিতা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। কষ্ট করে গড়া সবকিছু আগুনে পুড়ে গেছে। এখন আমাদের কিছুই অবশিষ্ট নেই। আমরা কোথায় যাব?”
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং কারণ নিশ্চিত করা হবে।
স্থানীয়রা সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *