1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী - আজকের কাগজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি নওগাঁয় পুলিশের উদ্যোগ হারানো প্রায় এক’শ ফোনসেট উদ্ধার,মালিকের কাছে হস্তান্তর শাপলা চত্বরে ঘটনার মামলা: দুই সাংবাদিকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী ১৭ বছরের আন্দোলনে যারা মাঠে ছিল না, তারাই এখন বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ব্র্যাক ব্যাংকের সহায়তায় কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ শুরু

একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৯:১৯ পিএম
শেয়ার করুন

একটি রাজনৈতিক দল কথায় কথায় জুলাই নিয়ে ‘ব্যবসা’ করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘আমরা এই ব্যবসা থেকে দূরে সরে আসতে চাই।’

আজ রোববার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান-২০২৬ ’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নির্বাচনের যে ইশতেহার ছিল, সেই ইশতেহার নিয়ে ইতিমধ্যে আমাদের কর্মপরিকল্পনার কার্যক্রম শুরু করেছেন।’

তিনি জানান, সরকারের ছয় মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, স্পোর্টস, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম দৃশ্যমানভাবে শুরু হয়েছে।

আমিনুল হক আরও বলেন, ‘আমরা আগামী সাড়ে চার বছরে দেশের মানুষের সহযোগিতায় কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে চাই।’

তাঁর ভাষ্য ‘আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি একটি সহনশীল, ধৈর্যশীল ও সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে।’

আমিনুল হক বলেন, ভবিষ্যতে যাতে আর কোনো গণ-অভ্যুত্থানের প্রয়োজন না হয়, সে জন্য একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করা প্রয়োজন। জুলাইয়ের চেতনা ধারণ করে তরুণ ও যুবসমাজসহ সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সরকারের কার্যক্রমের সমন্বয় করে আগামীর বাংলাদেশ গড়ার কথাও বলেন তিনি।

এই বিভাগের আরো খবর