1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
একযোগে ২৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার - আজকের কাগজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
৮ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছে সরকার কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত ৭ হাজার টাকা কমেছে, যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর অভিনয়ে আর ফিরবেন না পপি ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে যা জানাল র‍্যাব মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

একযোগে ২৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ৪:৫৩ এএম
শেয়ার করুন

একসঙ্গে ২৬টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আবারও আলোচনায় এসেছে প্রতিরক্ষা খাতে কিম জং উনের খরচের বিষয়টি। নাজুক অর্থনৈতিক পরিস্থিতি উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রায় সাড়ে ৭ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে দেশটির, যা ২০১৯ সালে উত্তর কোরিয়ার খাদ্য ঘাটতি মেটাতে চীন থেকে শস্য আমদানি ব্যয়ের সমান।

দক্ষিণ কোরিয়ার দাবি, স্বল্প খরচে অস্ত্র তৈরিতে পিয়ংইয়ংকে সহায়তা করছে চীন ও রাশিয়া।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আর এর জবাবে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ায় উত্তেজনা বেড়েছে অঞ্চলটিতে। গত বুধবার ও বৃহস্পতিবার একযোগে ২৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং। যেগুলোর অধিকাংশই দক্ষিণ কোরিয়া, এমনকি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে পশ্চিমা বিশ্ব কিংবা কোরীয় উপদ্বীপের অন্য দেশের প্রতি কিম জং উন কী বার্তা দিচ্ছেন, তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

এই বিভাগের আরো খবর